প্রথম পাতা
তথ্যপ্রযুক্তি সংক্রান্ত একটি শিক্ষাশালা। আমাদের চেষ্টা এর মাধ্যমে কম্পিউটার শিখতে আগ্রহীদের সহজে সাহায্য করা। এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন, অপারেটিং সিস্টেম, ট্রাবল শুটিং, ওয়েব ডিজাইনসহ অপরাপর সংক্রান্ত বিষয়াবলীর সহজ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রযুক্তিজ্ঞান পৌছে দেয়া আমাদের আরেকটি উদ্দেশ্য। এর সফলতা, ব্যর্থতা সম্পূর্ণ নির্ভর করে যাদের জন্য এ প্রয়াস-প্রচেষ্টা। এরুপ কার্যক্রমে যারা সম্পৃক্ত হতে আগ্রহী তাদের জন্য রইল সাদর অভ্যর্থনা। আপনারা আপনাদের লেখা, পরামর্শ, বিভিন্ন সাইটে প্রকাশিত আপনাদের নানামাত্রার টিউটোরিয়াল এর লিংক এবং অনুমতি দিয়ে আমাদেরকে কৃতার্থ করতে পারেন।
এই সাইটটির সফলতা নির্ভর করে আনাদের আন্তরিকতার উপর। আপনারা যদি সাইটিকে সাধারণ মানুষের কল্যাণার্থে সবার সামনে উপস্থাপন করতে চান তাহলে ফেসবুক, ই-মেইল, ব্লগ সাইট সহ সকল সামাজিক এবং ব্যক্তিগত মাধ্যমে প্রচার করবেন এটা আমাদের অনুরোধ।
